আশা ম্যানদেলা। যার চুল মাত্র ৫৫ ফুট ২ ইঞ্চি লম্বা! যা দুটি বড় বাস অপেক্ষা কিছুটা বেশি লম্বা। এই কেশরাজিওয়ালা নারীর বাস মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টায়।

৪৭ বছরের এই নারী ইতোমধ্যে লম্বা চুলের বিশ্বরেকর্ড গড়েছেন। তার পরও তার মনে সুপ্ত একটা ইচ্ছা আছে। তিনি তার চুলকে ১০০ ফুট লম্বা বানাবেন!

অন্যদিকে ডাক্তার তাকে চুল ছোট করার নির্দেশ দিয়ে দিয়েছেন। বলে দিয়েছেন, এখুনি চুল খাটো না করলে তিনি যে কোন সময় প্যারালাইসিসে আক্রান্ত হতে পারেন।

ডাক্তারের পরামর্শে কিছুটা ব্যাথিত ম্যানদেলা। তিনি এখনো সিদ্ধান্তহীনতা ভুগছেন বলে জানা গেছে। এখন দেখা যাক ম্যানদেলার শখের দাম বেশি নাকি ডাক্তারের পরামর্শের। কথায় বলে- শখের তোলা নাকি আশি টাকা।

জেএ