ভারতের আলীগড়ে এক ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন। তার শিশুসন্তান বিছানা ভেজানোর কারণে স্ত্রীকে তালাক দেয় বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে আলিগড়ের সরাই রেহমান গ্রামে।

সামান্য কারণে তালাক দেয়ায় স্থানীয় পুলিশ বিষয়টি মিটমাট করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু তিন তালাক দেয়া হয়ে যাওয়ায় তারাও কিছু করতে পারেনি।

মাত্র এক মাস আগে শিশুটির জন্ম হয়েছিল।

অবশ্য আগে থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। স্বামী ব্যক্তিটি তালা মেরামতের কাজ করে। বিয়েও খুব বেশি দিন আগে হয়নি। বিয়ের শুরু থেকেই ওই নারী তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনছিল। তার পরিবারও বিষয়টি মেটানোর চেষ্টা করছিল।  এর মধ্যেই মাস দেড়েক আগে সে একটি সন্তানের জন্ম দেয়।

এর পর স্বামী তার স্ত্রীকে কঠোর শর্ত দেয় যে বাচ্চাটি কোনো অবস্থাতেই বিছানায় প্রস্রাব করতে পারবে না। মেয়েটি এ ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করতে থাকে। কিন্তু বাচ্চা বলে কথা। প্রস্রাব করে দেয় ওই রাতে। সাথে সাথে স্বামী গ্রামের লোকজন ডেকে তিনবার তালাক উচ্চারণ করে।সূত্র : ইন্ডিয়া টুডে।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ