রোববার (২ জুলাই) রাতে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে এই হামলার ঘটনা।
এক প্রতিবেদনে বিবিসি জানায়, রোববার ব্রুকলিন হোমস এলাকার গ্রেটনা এভিনিউয়ের আটশো নম্বর ব্লকে ‘ব্রুকলিন দিবস’ উদযাপনকালে হামলাকারী অন্তত ২০ থেকে ৩০টি গুলি ছোড়ে।
রোববার রাত সাড়ে ১২টার দিকে পুলিশের কাছে বেশ কয়েকটি কল আসে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে এক নারীকে নিহত অবস্থায় ও অনেককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ।
বাল্টিমোর পুলিশের মুখপাত্র লিন্ডসে এলরিজ বলেন, স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত শুরু হয়েছে, তবে এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনো নির্দিষ্টি করে বলা যাচ্ছে না। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও তথ্য জানানো হবে বলেও জানান তিনি।
এন





