আফগানিস্তানে সেনা সমর্থিত পুলিশের বিশেষ অভিযানে নতুন করে ৬৪ সশস্ত্র বিদ্রোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত চব্বিশ ঘণ্টায় এ সংখ্যক বিদ্রোহীকে হত্যা করা হয়েছে বলে রবিবার এক বিবৃতিতে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
খবরে বলা হয়, তখর, জাবুল ও হেলমান্ডসহ অন্তত নয়টি প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
এতে ৬৪ বিদ্রোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫২ জন। এরা সবাই চরমপন্থী গোষ্ঠী তালেবানের সদস্য বলে দাবি আফগান কর্তৃপক্ষের।
এ অভিযানে নিরাপত্তাবাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কিনা, বিবৃতিতে তা জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তালেবানও তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি।
এমকে





