বাতাসের শুদ্ধতা ও গুণাগুণ বাড়াতে অভিনব এক উদ্যোগ নেয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে জার্মানিতে। মানুষকে গণপরিবহন ব্যবহারে উদ্বুদ্ধ করতে দেশটির অন্তত কয়েকটি শহরে বিনা টিকিটে যাতায়াতের সুযোগ করে দেয়ার কথা বিবেচনা করছে জার্মান সরকার।
অভিনব এ উদ্যোগ সংক্রান্ত একটি চিঠি ইউরোপিয়ান এনভায়রনমেন্ট কমিশনারের কাছে পাঠানো হয়েছে; যেখানে পরিবেশমন্ত্রী, পরিবহনমন্ত্রী ও ফেডারাল চ্যান্সেলারির সই রয়েছে। জার্মানি কেন্দ্রীয় সরকার এখন দেশটির রাজ্য সরকার ও মিউনিসিপ্যাল নেতাদের সঙ্গে বসে একটি সিদ্ধান্তে পৌঁছাবে।
জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সাইবার্ট বলছেন, তারা উদ্যোগ নিতে প্রস্তুত। তিনি আরও জানান, বাতাসের শুদ্ধতা বাড়াতে এবং ডিজেলচালিত গাড়িগুলোর ওপর নিষেধাজ্ঞা এড়াতে যা যা করা প্রয়োজন সরকার তাই করবে।
এসএম
আরো পড়ুন....





