নিউ মেক্সিকোর একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। বৃহস্পতিবার স্যান জ্যঁ কাউন্টির অ্যাজটেক হাই স্কুলে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল আটটায় হামলার বিষয়ে টেলিফোনে খবর পায় তারা। সেসময় স্কুলে ক্লাস চলছিলো। এরপরই সেখানে পৌঁছায় পুলিশ। নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের সাহসী পদক্ষেপে আর কোন হতাহতের ঘটনা ঘটে নি বলে জানানো হয়।

হামলাকারী পুরুষ বলে জানিয়েছে পুলিশ। তবে তার বিষয়ে আর কোন তথ্য জানা যায় নি। ঠিক কি কারণে হামলা চালানো হয় সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায় নি।
জেড