প্রায় ২২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আটক করা হয়েছে স্যামসাং গ্রুপের প্রধান জে ওয়াই লিকে। গত ডিসেম্বরে পার্লামেন্টে দুর্নীতির অভিযোগ আনা হয় জে ওয়াই লি এর ওপর যা দেশটিকে সংকটের মুখে ফেলে দেয়। জে ওয়াই লি হলেন স্যামসাংয়ের সাবেক চেয়ারম্যান লি কুন হি’র একমাত্র পূত্র ও কোম্পানির সাবেক ভাইস চেয়ারম্যান।
আইন কর্মকর্তার অফিস লি’কে (৪৮) অভিযুক্ত করা হয়েছে মোট ৪৩ বিলিয়ন উয়ন বা ৩৬.৫৫ মিলিয়ন ডলার যা তার কোম্পানির মাধ্যমে চৈ সু সিলকে ঘুষ প্রদানে ব্যবহার করা হয়। সিল হিউনের ঘনিষ্ঠ বন্ধু যিনি এই কেলেংকারির কেন্দ্রবিন্দু। ২০১৫ সালে যিনি দুই সহযোগী প্রতিষ্ঠানকে একীভূত করার মাধ্যমে পারিবারিক ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাইছিলেন।
তবে লি ঘুষ প্রদান, অর্থ আত্মসাত ও শপথ ভঙ্গের সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী মঙ্গলবার এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
গতকাল সিউল সেন্ট্রাল ডিষ্ট্রিক্ট কোর্টে লি গ্রেফতারের বিষয়ে শুনানি হয়। আদালতে হাজির হয়ে নিজের পক্ষে কোন প্রমাণ দাড় করাতে পারে নি জে ওয়াই লি। বরং তার বিপক্ষে অভিযোগ উপযুক্তভাবে প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতারে আদেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ায় আদালত সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট। রয়টার্স
জেড





