সাতজন যাত্রীকে দাঁড়ানো অবস্থায় রেখে পাকিস্তান থেকে একটি বিমান উড়ে গেছে মদীনায়। দেশটির সংবাদমাধ্যম ডন ঘটনাটি ফাঁস করে দিলে এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে বিবিসি।
এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, গেল ২০ জানুয়ারি এ ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীদের বোর্ডিং পাস স্বয়ংক্রিয় পদ্ধতিতে নয় বরং হাতে লিখে ইস্যু করা হয়েছিল জানিয়েছে ডনের প্রতিবেদনে।
২০ জানুয়ারি করাচি থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমা্নটিতে ৪১৬ জন যাত্রী ছিলেন। তবে বোয়িং ৭৭৭ বিমানটিতে স্টাফদের আসন ধরে মোট আসন ছিল ৪০৯টি। গেল ডিসেম্বরে পিআইএ-এর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ জন মারা যান।
নাজিব





