একজন লোক কত ভাবে বাদশা হতে পারে। হয় সে অভিনয় দিয়ে নয়তো সম্পত্তি দিয়ে। কিন্তু সম্প্রতি বলিউডের বাদশা শাহরুখ খাঁন শুধু বলিউড বাদশা নন। তিনি সত্যিই বাদশা। অন্তত তার সম্পত্তির হিসেব তাই বলছে। বিশ্বের সেরা দশ হলিউড ও বলিউড ব্যক্তিত্বের তালিকায় জনি ডেপ, টম ক্রুজকে পিছেনে ফেলে দিলেন শাহরুখ খান। এখনও পর্যন্ত ৪৮ বছরের জীবনে ৫০টি বলিউডি ছবিতে অভিনয় করেছেন শাহরুখ। রয়েছে আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের মালিকানাও। এসআরকের সম্পত্তির মূল্য ৬০ কোটি মার্কিন ডলার। তালিকায় শাহরুখের আগে রয়েছেন একমাত্র কৌতূক অভিনেতা জেরি সেনফিল্ডের সম্পত্তির মূল্য ৮২ কোটি মার্কিন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা টম ক্রুজ। তার সম্পত্তির মূল্য ৪৮ কোটি মার্কিন ডলার, চতুর্থ টাইলার পেরির ও পঞ্চম স্থানে থাকা জনি ডেপের রয়েছে ৪৫ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পত্তি। তালিকায় রয়েছেন অস্কারজয়ী জ্যাক নিকোলসন (সম্পত্তির পরিমান ৪০ কোটি মার্কিন ডলার), টম হ্যাঙ্কস (৩৯ কোটি মার্কিন ডলার) ও কিন্ট এস্টউড (৩৭ কোটি মার্কিন ডলার)। তালিকায় রয়েছেন বিল কসবি ও অ্যাডাম স্যান্ডলারও। সমীক্ষাটি চালিয়েছে বিশ্বের আল্ট্রা হাই নেট ওয়েল্থ-এক্স। একটি বিশেষ মডেলে তারা সমীক্ষা চালিয়েছে।সূত্র : জি নিউজ [b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
আন্তর্জাতিক
বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বলিউড বাদশা
একজন লোক কত ভাবে বাদশা হতে পারে। হয় সে অভিনয় দিয়ে নয়তো সম্পত্তি দিয়ে। কিন্তু সম্প্রতি বলিউডের বাদশা শাহরুখ খাঁন শুধু বলিউড বাদশা নন। তিনি সত্যিই বাদশা। অন্তত তার সম্পত্তির হিসেব তাই বলছে। বিশ্বের সেরা দশ হলিউড ও বলিউড ব্যক্তিত্বের তালিকায় জনি ডেপ, টম ক্রুজকে পিছেনে





