ভারতের বিজেপি দলীয় এমপি যোগী আদিত্যনাথ শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মাদার তেরেসার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।
এমপি বলেছেন, ভারতের মানুষকে খ্রিস্টান বানানোর উদ্দেশ্য ছিল মাদার তেরেসার। এই খ্রিস্টানকরণ অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডসহ উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।
এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
এতে বলা হয়েছে যোগী আদিত্যনাথ হলেন ভারতের গোরকপুরের এমপি।
শনিবার তিনি উত্তর প্রদেশের বাসতি এলাকায় রামকথা প্রোগ্রামে বক্তব্য দেয়ার সময় মাদার তেরেসার বিরুদ্ধে ওই মন্তব্য করেন। তার এ বক্তব্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই সচেতন নন। বাস্তব অবস্থা দেখতে হলে আপনাদের সেখানে সফর করা উচিত।
উপরন্তু গত বছর আরএসএস প্রধান মোহন ভগওয়াত একই রকম মন্তব্য করেছিলেন মাদার তেরেসাকে নিয়ে। তিনি বলেছিলেন, মাদার তেরেসা গরিবদের যে সেবা দিয়েছেন এর উদ্দেশ্য ছিল তাদেরকে খ্রিস্টান বানানো।
জেড





