ভারতে চলন্ত গাড়িতে এক ইসরায়েলি নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করে।
দেশটির পর্যটন শহর হিমাচল প্রদেশ মানালিতে এ ঘটনা ঘটে।বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই নারী ট্যাক্সিক্যাব মনে করে ভুল করে আরেকটি গাড়িতে উঠে পড়েন। বন্ধুদের সঙ্গে দেখা করতে মানালি শহরে যাওয়ার পথে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হন তিনি।পুলিশ আরো জানিয়েছে, ওই গাড়িতে ছয় ব্যক্তি ছিল। যাদের মধ্যে দুজন ওই নারীকে ধর্ষণ করে।
ভারতে দেশি-বিদেশি পর্যটকদের জন্য মানালি একটি আকর্ষণীয় ভ্রমণ স্থান। হিলামলয়ের পাদদেশে হওয়ায় পর্যটকদের ভিড় লেগে থাকে সেখানে।
পুলিশ সুপার পাদাম চাঁদ জানিয়েছেন, অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান চলছে। তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কতিকারীদের ধরা সম্ভব হবে। ইসরায়েলি দূতাবাসকে এ বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।
২০১৩ সালে মানালি শহরে একটি ট্রাকে যুক্তরাষ্ট্রের এক নারী তিনজনের দ্বারা গণধর্ষণের শিকার হন। মানালি বিদেশি পর্যকটদের জন্য দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
উল্লেখ্য, ভারতে বিদেশি পর্যটকদের ধর্ষণ, গণধর্ষণের ঘটনা নতুন নয়। বিষয়টি প্রতিরোধে সরকার কিছু উদ্যোগ নিলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করা হয়।
জেড





