আফগানিস্তানের রাজধানী কাবুলে টার্গেটকৃত একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে নিহত প্রায় ১৪ জন এবং আহতের সংখ্যা জানা না গেলেও এর পরিমাণ কম নয় বলে জানিয়েছে আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রনালয়।

কাবুলে আজ সকালে গাড়ী বোমা বিস্ফোরণে নিহত কাউকে না দেখা গেলেও আহতদেরকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নিয়ে যেতে দেখে প্রত্যক্ষদর্শীরা।

নিহতের সংখ্যা নিশ্চিত করা না গেলেও অভ্যন্তরীণ মন্ত্রনালয় থেকে জানানো হয় যে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।

গাড়ীটি মূলত কাদের ছিল জানতে চাইলে নাম না জানানো শর্তে একজন পূলিশ জানায়, এটা সরকারী পরিবহণের গাড়ী ছিল যেটা সরকারী লোকজনের আসা নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতো এবং যতজন লোক মারা যায় তারা সবাই সরকারী লোক বলে জানায় সে।

কিন্তু অপর একজন পুলিশ থেকে জানা যায় বাসটি মূলত নেপালী সিকিউরিটি কন্ট্রাক্টরদের ছিল। যেখানে সবগুলো লোক নেপালেরই ছিল।

এসব ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে তালেবানদের দ্বারা সংগঠিত হলেও এখন পর্যন্ত কেউ এই হত্যাকান্ডের দায়ভার স্বীকার করেনি।

আফগানিস্তানের নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে ২০০১ সালে জঙ্গিদের বিরূদ্বে যুদ্বের ঘোষণা দেয় আমেরিকা। যুদ্ব পরবর্তী কিছু অঞ্চলে এখনও তালেবানদের তৎপরতা দেখা যায়।

জেড