অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে আত্মহত্যা করতে বলে তীব্র সমালোচনার মুখে ক্ষমা প্রার্থনা করলেন ধনকুবের ও রাজনীতিবিদ ক্লাইভ পালমার। বুধবার তিনি ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ে তহবিল হ্রাসের সরকারি প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রীকে আত্মহত্যা করতে বলেছিলেন ক্লাইভ।
২০১৩ সালে পালমের ইউনাইটেড পার্টির প্রধান হিসেবে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন কয়লা ব্যবসায়ী ক্লাইভ।
তিনি সাংবাদিকদের বলেন, ‘টনি অ্যাবটের আত্মহত্যা করা উচিত।’
তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমগুলোতে নিন্দার ঝড় ওঠে। একটি অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে তিনি ফাজলামি করেছেন বলে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
পরে ক্লাইভ টুইটারে আত্মপক্ষ সমর্থন করেন।
তিনি বলেন, ‘আজকে ভুল করে আমি টনি অ্যাবটকে উদ্দেশ্য করে আত্মহত্যা শব্দটি ব্যবহার করে ফেলেছি। আমি এটা দিয়ে রাজনৈতিক আত্মহত্যা বুঝাতে চেয়েছি। যাহোক আমার কোন অপরাধ হয়ে থাকলে আমি তার জন্য ক্ষমা চাচ্ছি।’
জেডআই





