বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

নিহত পাইলটরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে বাঘেরি ও ওকাতি নৌবাহিনীর পাইলট এবং মাহদাভিয়ান বিমানবাহিনীর পাইলট ছিলেন।

তবে ইরানি কর্তৃপক্ষ জানায়নি, ঠিক কোথায় ওই তিন পাইলট মার্কিন হামলার শিকার হয়েছেন। হামলার সময় তারা কোনো যুদ্ধবিমান পরিচালনা করছিলেন কি না, সেটিও স্পষ্ট করা হয়নি। একইভাবে তারা কোনো সামরিক অভিযান বা হামলায় অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

ইরান জানিয়েছে, তিন পাইলটের পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্য নিহত হয়েছেন। তবে এসব সদস্য খুজেস্তান প্রদেশে নিহত সাতজনের মধ্যে রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার দেশটির বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন হামলায় সাতজন নিহত হন। কেরমানশাহ প্রদেশে নিহত হন ইসলামি বিপ্লবী গার্ডের চার সদস্য।

এ ছাড়া উপসাগরীয় লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন। হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাকেও ইরানি কর্মকর্তারা মার্কিন হামলার ফল বলে দাবি করেছেন।

মার্কিন হামলায় ইরানে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসায় নিহতদের পরিচয় ও মোট সংখ্যা নিয়ে এখনো পুরোপুরি পরিষ্কার চিত্র পাওয়া যায়নি।

এস