একই পরিবারের সাতজনকে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগে এক স্বঘোষিত ধর্মগুরুর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত। সাজাপ্রাপ্ত ওই ধর্মগুরুর নাম মেহেন্দি কাসিম (৪৩)। ধর্ষণসহ একাধিক অভিযোগে ২০১০ সালে গ্রেপ্তার করা হয়েছিল তাকে।
কাসিম এমন একটি পরিবারকে চিনত, যে পরিবারের পুরুষরা বেশির ভাগই মানসিক ভারসাম্যহীন। আর এই সমস্যার সমাধান করতে পারবে বলে ওই পরিবারের নারীদের আশ্বাস দেয় সে। কিন্তু, এর জন্য চিকিৎসা করাতে তার কাছে যেতে হবে বলে জানায় ওই ধর্মগুরু।
এরপর থেকেই তার কাছে যেতে থাকে ওই বাড়ির মেয়েরা। এরপর টানা পাঁচ বছর ধরে তাদের পালাক্রমে ধর্ষণ করে ওই ধর্মগুরু। খাবারে মাদক মিশিয়ে সে ধর্ষণ করত বলে জানা গেছে। দুটি মেয়ে গর্ভবতী হয়ে পড়লে তাদের গর্ভপাতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছিল।
এমই





