ইসরাইল সোমবার রাতে আবারও সিরিয়ার বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার বেশ কয়েকটি প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী।
সিরিয়া জানিয়েছে, ইসরাইলি বাহিনী হেলিকপ্টার থেকে সিরিয়ার কুনেইত্রা প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হমলা চালায়। খবর সানার।
হেলিকপ্টার থেকে কুনেইত্রা প্রদেশের আল কাহতানিয়া এলাকায় হামলা চালায় ইসরাইল। এতে সিরিয়ার বেশ কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তাদের জঙ্গিবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং অন্য বিমান সোমবার রাতে সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালায়।
রোববার সিরিয়া সীমান্তের কাছ থেকে ইসরাইলে চালানো রকেট হামলার প্রতিশোধ নিতেই তারা ওই হামলা চালিয়েছে।
এ ছাড়া ফিলিস্তিন ও সিরিয়া সীমান্তের কাছে চার ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন ইসরাইলের সেনারা।
এমআর





