ভারতের আলোচিত ম্যাগাজিন তেহেলকা সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে নারী সহকর্মীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে চার্জশিট দিয়েছে পুলিশ।
সোমবার পুলিশ আদালতে এই চার্জশিট দাখিল করেছে। অভিযোগ প্রমাণিত হলে সাময়িকী ‘তেহেলকা’র সম্পাদক তরুণ তেজপালের ৭ বছর জেল হতে পারে।
এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের পর গ্রেফতার এড়াতে সম্পাদক তেজপাল পালানোর চেষ্টা করছিলেন। গত বছরের ৩০ নভেম্বর তাকে পুলিশ আটক করে। আগামীকাল মঙ্গলবার তার জামিনের শুনানি হবে।
অভিযোগে বলা হয়, সম্পাদক তেজপাল গত বছরের ৭-৮ নভেম্বর গোয়ায় পাঁচ তারকা হোটেলে তার এক নারী সহকর্মীকে ধর্ষণ ও যৌন নির্যাতন করেন। সংবাদ প্রকাশের পর ভারতজুড়ে এর প্রতিবাদ হয় এবং দায়ী সম্পাদকের শাস্তি দাবি করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]
আন্তর্জাতিক
তেজপালের বিরুদ্ধে ধর্ষণের চার্জশীট দাখিল
ভারতের আলোচিত ম্যাগাজিন তেহেলকা সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে নারী সহকর্মীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে চার্জশিট দিয়েছে পুলিশ। সোমবার পুলিশ আদালতে এই চার্জশিট দাখিল করেছে।





