দ্বিতীয়বারের মতো ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে মোদি। এরই মধ্যে নেতৃত্বাধীন জোট এনডিএ সারাদেশে তিন শতাধিক আসন নিশ্চিত করে ফেলেছে।

মহারাষ্ট্র, কর্নাটক, উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি আর মুম্বাই-এ এখন পর্যন্ত গণনা থেকে ধারণা করা হচ্ছে দ্বিতীয় বারের মতো ক্ষমতায় আসছে বিজেপি।

লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এবার ৫৪২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রকাশিত ভোটের লাইভ ফল থেকে দেখা যায়, এককভাবে বিজেপি এগিয়ে রয়েছে ২৮৭ আসনে। জোটগতভাবে তারা এগিয়ে রয়েছে ৩৪১ আসনে। কংগ্রেস এককভাবে এগিয়ে রয়েছে ৫৪টি আসনে। আর জোটগতভাবে তারা এগিয়ে রয়েছে ৯৩টি আসনে। আর অন্য দলগুলো ১০৮টি আসনে এগিয়ে রয়েছে।

আর এনডিটিভিতে প্রকাশিত ভোটের লাইভ ফল থেকে দেখা যায়, ৫৪২টি আসনের মধ্যে ৩২১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ১১০টি আসনে। অন্যরা এগিয়ে রয়েছে ১১১টি আসনে।

আমেথি থেকে লড়ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে তিনি স্মৃতি ইরানির থেকে পিছিয়ে থাকলেও সার্বিকভাবে কংগ্রেসের পরিস্থিতির উন্নতি হয়েছে।

জেড