ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হুগো সোয়ার বাংলাদেশে উত্তেজনা প্রশমনে এবং একটি অন্তর্ভূক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিকপ্রক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবার প্রতি আহ্বানজানিয়েছেন।

বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশেরদীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ব্রিটেন। বিগত ৬০ দিনের সহিংসতা ও অস্থিরতায়বাংলাদেশের অগণিত মানুষের জীবিকা, শিক্ষা ও নিরাপত্তায় বিঘ্নসৃষ্টি করেছে।এটা খুবই দু:খজনক। গণতান্ত্রিক বাংলাদেশে এর কোনো স্থান নেই।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সহিংসতা বন্ধের জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল ও সরকারকে আস্থা বর্ধক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

জেআই