গুলশানে জঙ্গি হামলায় একসঙ্গে ১৭ জন বিদেশি নিহত হওয়ার পর বাংলাদেশে বসবাসরত বিদেশিদের মধ্যে আতঙ্ক কমছে না৷

ঢাকার জার্মান দূতাবাসে কমর্রত দুই জার্মান নাগরিক আর বাংলাদেশে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ ডয়েচে ভেলে।

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টমাস প্রিনৎস বাংলাদেশের একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ১ জুলাইয়ের ঘটনার পর বিদেশিদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে৷

‘আমার অন্তত দুইজন সহকর্মী গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার পর আর ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ সব মিলিয়ে কতজন সহকর্মী আর ফিরবেন না তা এখনই বলা যাচ্ছে না৷ কারণ এখনও গ্রীষ্মকালীন ছুটি চলছে৷ ছুটি শেষ হলে জানা যাবে কতজন আর আসছেন না৷ যাদের শিশু সন্তান রয়েছে তাদের মধ্যে আতঙ্কটা আরো বেশি৷'

এমআইএস