তাপস পালের পাশেই দাঁড়াল তার দল তৃণমূল কংগ্রেস। কোনো শাস্তি না দিয়ে উল্টো তাকেই সমর্থন জানালেন তিনি।
বুধবার তৃণমূলের সর্বদলীয় বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাংবাদিকদের জানান, ‘ও নিঃশর্ত ক্ষমা চেয়েছে। তাপসের বিরুদ্ধে এসব মিডিয়ার ষড়যন্ত্র।’
তবে এ বৈঠকে তাপস পাল উপস্থিত ছিলেন না।
একইভাবে কুরুচিকর মন্তব্য করে একই দলের মণিরুল, অনুব্রতর মতো তাপস পালও ছাড় পেলেন।
শুধুমাত্র নিঃশর্ত ক্ষমা চেয়ে হুমকি, খুন, ধর্ষণের মতো উস্কানিমূলক উক্তিগুলোকে লঘু করে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা।
মমতা সব দায় গণমাধ্যমের ওপর চাপিয়ে বলেন, ‘তাপস ভুল করেছে। তবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সংবাদমাধ্যম।’
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





