আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বুধবার সিনিয়র এক প্রাদেশিক কর্মকর্তাকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাত বেসামরিক লোক নিহত ও আরো ৪০ জন আহত হয়েছেন।
উপ প্রাদেশিক গভর্নর মোহাম্মদ জান রাসোলিয়ার বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলাকারী বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে একটি কমপ্লেক্সে হামলা চালায়। এই কমপ্লেক্সের কাছে লস্কর গাহর প্রাদেশিক কাউন্সিলের প্রধান, গভর্নর ও উপ-পুলিশ প্রধানের বাড়ি রয়েছে।
হামলাটি চালানো হয়েছে হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ-য়। নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র এক পুলিশ কর্মকর্তা হামলা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
এমএ





