ইরাকের ভয়াবহ আত্বঘাতী হামলায় অন্তত ৭৮ জন নিহত। এছাড়া আরো বহু মানুষ আহত হয়েছেন বলে জানায় দেশটির মেডিক্যাল ও পুলিশ কর্মকর্তারা ।আলজাজিরা
শনিবার রাতে মোট তিনটি আত্বঘাতী হামলা চালানো হয। কারা এ হামলা চায়েছে তার দায় এখোনো কেউ স্বীকার করোনি।
পশ্চিম বাগদাদের শিয়া নিয়ন্ত্রিত এলাকায় দু’টি আত্বঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হন। এছাড়া অপর একটি আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছে। দু'টি হামলায় আহত হয়েছে আরো ৪০ জন। এছাড়া সারাদেশে আত্বঘাতী হামলায় মোট ৭৮ জন নিহত হয়।
আলজাজিরার ইমরান খান বাগদাদ থেকে জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের মাথায় বিস্ফোরণগুলো ঘটেছে। এর সাথে পশ্চিম ইরাকের আনবার প্রদেশের ঘটনাপ্রবাহের যোগসূত্র থাকতে পারে।
উল্লেখ্য আনবার প্রদেশে ইরাকি বাহিনী ও কথিত ইসলামিক স্টেট বা আইএস সদস্যদের মধ্যেপ্রবল লড়াই চলছে। ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অনেক জায়গা ইতোমধ্যেই দখলকরে নিয়েছে আইএস।
আলজাজিরার জিনিয়া খোদর ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইব্রিল থেকে জানিয়েছেন, আইএসের তীব্র আক্রমণের মুখে আনবার প্রদেশের স্থানীয়সরকার সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য না পেলে আগামী ১০ দিনের মধ্যেপ্রদেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে আইএস যোদ্ধারা।
ইআর





