প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার বাংলাদেশ সময় দুপুর একটা ১২ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির রাওয়াল আইসল্যান্ড থেকে উত্তর-উত্তর পূর্বে ২৯৯ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উত্পত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৪০ দশমিক ৫ কিলোমিটার গভীরে।
তাত্ক্ষণিকভাবে হতাহত বা সুনামি সতর্কতা জারির খবর পাওয়া যায়নি।
এআই





