কেনিয়ার একটি বালিকা বিদ্যালয়ের মুসলিম ছাত্রীদেরকে খ্রিস্টানদের উপসনালয় চার্চে যেতে বাধ্য করা হচ্ছে। চার্চে না গেলে তাদেরকে স্কুল থেকে বহিষ্কার করা হচ্ছে। এতে দেশটির মুসলিম নেতারা বিক্ষোভ করছেন।
কেনিয়ার মুম্বাসা রাজ্যের বুরা হাই স্কুলের ছাত্রীরা অভিযোগ করেছেন যে তাদেরকে খ্রিস্টানদের চার্চে যেতে বাধ্য করা হচ্ছে। যা দেশটির ধর্মীয় স্বাধীনতার সংবিধানানিক অধিকারের লঙ্ঘন।
স্কুলটি যেখানে অবস্থিত সেই এলাকার সংসদ সদস্য আব্দুস সামাদ নাসির বলেছেন যে তিনি এ বিষয় বেশ কয়েক জন পিতামাতার কাছ থেকে অভিযোগ পেয়েছেন।
তিনি বলেন, "পিতামাতা ও স্কুলের ছাত্রীরা প্রতিবাদ জানাতে আমার অফিসে এসেছিলেন। তারা আমাকে জানিয়েছেন যে কিভাবে তাদেরকে ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা আমাকে বলেছেন যে মুসলিম মেয়েদেরকে জোর করে খ্রিস্টানদের চার্চে নিয়ে যাওয়া হচ্ছে।"
কেনিয়ার জাতীয় পরিষদের নেতা অ্যাদেন বারে ডুয়ালে কথা দিয়েছেন যে এ বিষয়টি নিয়ে তিনি শিক্ষামন্ত্রী জ্যাকোব কাইনেজির সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, "আমি অধ্যাপক কাইমেনজির সঙ্গে এই অভিযোগের বিষয় কথা বলব।"
দেশটির গণমাধ্যম জানিয়েছে যে গত সপ্তাহে রোববার চার্চে যেতে না পারায় স্কুলটির ৪০ জন মুসলিম ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।
হিজাব নিষিদ্ধ:
খ্রিস্টান অধ্যুষিত কেনিয়ার স্কুলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নতুন বিষয় না। দেশটির মোট জনসংখ্যার মাত্র ১১ শতাংশ মুসলমান।
গত মার্চে কেনিয়ার উত্তর-পূর্ব এলাকার স্কুলগুলোতে হিজাব নিষিদ্ধ করে দেশটির হাইকোর্টের রায়ের নিন্দা করেছেন ইমাম ও ধর্মপ্রচারকেরদের কাউন্সিল।
কাউন্সিলটি অভিযোগ করেছেন যে দেশটির আদালতও শেষ পর্যন্ত সংবিধান লঙ্ঘন করেছে। সংবিধানের ৩২ নং অনুচ্ছেদে বলা হয়েছে "কোনো ব্যক্তির বিশ্বাস ও ধর্ম বিরোধী কোনো কাজ করতে কেনিয়ার জনগণকে বাধ্য করা যাবে না।"
জেডআই





