ভারতের মুম্বাইয়ের একটি ফুট ওভারব্রিজ ধসে পড়ে ৬ জন নিহত হয়েছে এবং ৩৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশনে সংলগ্ন একটি ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ওভারব্রিজটির মেরামতের কাজ সকালেই শেষ হয়। তবু মানুষ এটা ব্যবহার করছিল। এটি ধসে পড়ার পর শহরটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মুম্বাইয়ে গত দুই বছরে এ নিয়ে তিনটি ফুট ওভার ব্রিজ ধসের ঘটনা ঘটে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস অতি শীঘ্রই এই বিষয়ে তদন্তের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষের নামে মামলা দেন।

তিনি জানান, মুম্বাই শহরের প্রায় ৪৪৫ ফুট ওভার ব্রিজের পরীক্ষা নিরীক্ষা ও মেরামতের কাজ শুরু হয়েছে ৬ মাস আগ থেকে। ধসে পড়া ব্রিজটি আজ সকালে মেরামতের কাজ শেষ করা হয়েছে।

তিনি অতি দ্রুত তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জেড