সিঙ্গাপুরের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই আইন ভুয়া খবর থেকে জনগণকে সুরক্ষা দেবে। কিন্তু সমালোচকরা বলছেন, এই আইন  নাগরিক স্বাধীনতার জন্য গুরুতর একটি হুমকি।

কিছু কিছু ক্ষেত্রে এই আইনের প্রয়োগ কেমন হবে তা এখনও অস্পষ্ট। বিশেষ করে এনক্রিপ্টেড অ্যাপসের কোনও কন্টেন্ট কীভাবে মনিটর করা হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

গত বুধবার সিঙ্গাপুরের আইনপ্রণেতারা ‘দ্য প্রোটেকশন ফ্রম অনলাইন ফলসহুড অ্যান্ড ম্যানিপুলেশন’ নামের এই বিলটি পাস করে। আগামী সপ্তাহ থেকে পাস হওয়া এই আইনটি কার্যকর হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিঙ্গাপুরের সরকার জোরারোপ করে বলেছে, এই আইন মু্ক্তমতকে রুখতে নয় বরং ক্ষতির কারণ হতে পারে এমন মিথ্যা রোধে ব্যবহার করা হবে।

পার্লামেন্টে সিঙ্গাপুরের আইনমন্ত্রী কে শানমুগাম বলেন, এই আইন বাকস্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে না। তিনি বলেন, এই আইন ‘মিথ্যা, বটস, ট্রল এবং ‍ভুয়া অ্যাকাউন্ট’ ঢেকানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে।

এমআর