অবশেষে ক্রিমিয়া ঠিক করলো আসলে সে কার? ইউক্রেন নাকি রাশিয়ার! শেষপর্যন্ত ইউক্রেন নয় রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে গিয়েছে ক্রিমিয়ায় গণভোট। দেশটির নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, অর্ধেক ভোট গণনা শেষে ৯৫ ভাগেরও বেশি ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে ।
এদিকে ক্রিমিয়ার রাজনৈতিক নেতারা বলছেন, এখন থেকেই তারা নিজেদের রাশিয়ার অঙ্গ বলে মনে করবেন। সোমবার রাশিয়ার কাছে যুক্ত হওয়ার বিষয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন তারা।
ক্রিমিয়াবাসীর এই রায়কে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মোট ১৫ লাখ ভোটারের মধ্যে প্রায় ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন । তবে কিয়েভ অনুগত ক্রিমিয়ানরা অবশ্য এই গণ ভোট বয়কট করেন। ক্রেমলিন অবশ্য দাবি করছে, ইউক্রেনে শান্তি স্থাপনের ব্যাপারে টেলিফোনে বারাক ওবামার সঙ্গে কথা বলেছেন  ভ্লাদিমির পুতিন। তবে ক্রিমিয়ার গণভোটকে অবৈধ বলে, তা খারিজের দাবি জানিয়েছে হোয়াইট হাউজ।
এদিকে ইউরোপীয় ইউনিয়নও বিবৃতি দিয়ে গণভোটকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে। এই ভোটের ফলকে মানবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ [/b]