মালয়েশিয়ায় পুলিশের অধিকর্তা, যার কি না কাজই হল রক্ষা করা, সে-ই এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হল। বিচারক তাকে ১০০ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছেন।

ঘটনা ঘটেছে ২০১২ সালে। অভিযুক্ত রহাইজাত আব্দুল আনি (৫৪) মালয়েশিয়া পুলিশের অফিসার ।

অভিযোগ, ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে মে, টানা তিন মাস রহাইজাত ১৩ বছরের এক নাবালিকাকে একাধিক বার ধর্ষণ করে। ওই বছরেই তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের জন্য তার বিরুদ্ধে চারটি মামলা আনা হয়। তিন বছর ধরেই সেই ধর্ষণের মামলা চলছিল। বুধবার মালয়েশিয়ার সেশন কোর্টের বিচারক প্রতিটি মামলায় তাকে ২০ বছরের হাজত বাসের সাজা শোনান। সেই অনুযায়ী মোট ১০০ বছরের হাজত বাসের সাজা শুনিয়েছে আদালত। সঙ্গে রয়েছে ১৫ বার বেত্রাঘাতের নির্দেশ।

সাজা শোনানোর সময় উপস্থিত ছিলেন তার স্ত্রীও। তিনি কিছুই বলেননি। তাঁকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, স্বামীকে বাঁচানোর জন্য কোনও লড়াই তিনি চালাতে চান না। শুধুমাত্র মামলার পরিণতি জানতেই তাঁর আসা।

এমএম