ভারতের পাটনায় মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৩২ জন হিন্দু পুণ্যার্থী নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় দুশেরা পূজা উদযাপন করতে গেলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৫টি শিশু বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর এনডিটিভি ও রয়টার্সের।

জানা গেছে, পুণ্যার্থীরা গান্ধী ময়দান থেকে একটি সংকীর্ণ পথ দিয়ে ফেরার সময় পদদলনের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তায় পড়ে গেছে, দুজন লোক এরকম একটি গুজব ছড়ানোর সাথে সাথে সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়লে পদদলনের এ ঘটনা ঘটে। তবে, বৈদ্যুতিক তার ছিড়ার মতো ঘটনা কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি।

পাটনার মধ্যে গান্ধী ময়দানে দুশেরা উদযাপনে সবচেয়ে বেশি লোক সমাগম হয়ে থাকে। প্রতি বছর কমপক্ষে ৫০ হাজার লোক এ ময়দানে উপস্থিত হয়। সূত্র: এনডিটিভি ও রয়টার্স

এসএমএ