সৌদিআরবে দাম্মাম হারাজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১০৫ টি ফার্নিচারের দোকান।যার মধ্যে ৯০ টি দোকানের মালিক প্রবাসী বাংলদেশী। ফার্নিচার দোকানের এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিটের প্রায় ৯ ঘন্টা সময় লাগে।

প্রাথমিকভাবে দোকান মালিকগণ দাবি করেন যে সেখানে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ হবে প্রায় বাংলাদেশী ৫০ কোটি টাকা। হারেজ মার্কেট ব্যবসায়ীদের স্বপ্ন নিমিষেই শেষ করে দিয়ে গেছে এই ভয়াবহ দুর্ঘটনা।

উল্লেখ্য, ঈদের আগে দোকান মালিকগণ তাদের মালামাল স্টক করে রাখে যাতে ঈদের বাজারে ব্যবসা করতে পারেন।

এই মুহুর্তে দোকান মালিক এবং কর্মচারী সকলের মাথায় হাত।তারা চিন্তিত সামনের ঈদে কোথায় থেকে দেশে পরিবার-পরিজনের কাছে টাকা পাঠাবে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর