মিসরে মুসলিম ব্রাদারহুডের নেতা ও সংগঠনটির ১৩ জ্যেষ্ঠ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
দেশজুড়ে বিশৃঙ্খলা ও সংঘর্ষ বাধানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহাম্ম বাদিসহ ওই ১৪ জনকে শনিবার মৃতুদণ্ড দেওয়া হয়েছে।
মিসরীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করা এবং মিথ্যা তথ্য দেওয়ায় মার্কিন-মিসরীয় নাগরিক মোহাম্মদ সুলতানকে যাবজ্জীবন জেল দিয়েছে ওই একই আদালত।
মোহাম্মদ সুলতান শনিবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যতম নেতা সালাহ সুলতানের পুত্র।
জেআই





