ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশ। সেই প্রদেশের সোশ্যালিস্ট পার্টির প্রধান মুলায়ম সিং যাদব একটি মন্তব্য করে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছেন।
তিনি বলেছেন, কোন নারী বিয়ের বাইরে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করেন তাহলে তার ফাঁসি হওয়া উচিত। আর যে পুরুষ তার সঙ্গে এমন সম্পর্ক গড়বে তাকে ক্ষমা করে দেয়া উচিত। সম্প্রতি ভারতে বেশ কিছু ধর্ষণের পর এ সংক্রান্ত আইন পরিবর্তন হয়। তাতে ধর্ষককে ফাঁসি দেয়ার বিধান করা হয়। উত্তর প্রদেশে ক্ষমতায় মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব।
তিনি বলেন, যদি তিনি ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে তিনি ওই আইন সংশোধন করবেন। ওই আইনে ৩ জনকে দু’টি ধর্ষণের জন্য শাস্তি হিসেবে ফাঁসি দেয়ার রায় হয়। এর প্রতিক্রিয়ায় মুলায়ম বলেছেন, ধর্ষকদের মৃত্যুদণ্ড দেয়া উচিত হয় নি। এক্ষেত্রে ধর্ষক ভুল করতেই পারে। এ ঘটনায় নারী অধিকার কর্মী ও ভাষ্যকাররা প্রচণ্ড ক্ষেপেছেন।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]