ইউক্রেনের জাপোরিঝিয়াতে একটি আবাসিক ভবনে গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) ভোরে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ৯ জনের মধ্যে একজন অন্তঃস্বত্ত্বা নারী ছিলেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর সিএনএনের।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাশিয়ার দাবিকৃত ইউক্রেনের ৪ টি অঞ্চলের একটির রাজধানী জাপোরিঝিয়া সাম্প্রতিক মাসগুলোতে মস্কোর বাহিনীর অব্যাহত হামলার সম্মুখীন হচ্ছে।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস একটি ফেসবুক পোস্টে বলেছে, দক্ষিণ অঞ্চলের শহর জাপোরিঝিয়াতে বহুতল অ্যাপার্টমেন্টে রকেট হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছেন।
এবিএস





