যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়াকে জিএসপি সুবিধা থেকে বাদ দিতে তার পরিকল্পনার কথা গতকাল কংগ্রেসকে অবহিত করেছেন। হোয়াইট হাউজ সূত্রে এ কথা জানা যায়।
কংগ্রেসে প্রেরিত এক বার্তায় ওবামা বলেন, জিএসপি প্রোগ্রামের আওতায় সুফলভোগী উন্নয়নশীল দেশের তালিকা থেকে রাশিয়ার নাম বাদ দেয়া যথাযথ হবে। কারণ রাশিয়া অর্থনৈতিক উন্নয়নে বিপুলভাবে এগিয়ে গেছে এবং প্রতিযোগিতামূলক বাণিজ্যে উন্নতি করেছে। এ জন্য দেশটির জিএসপি’র আওতায় অব্যাহত অগ্রাধিকারমূলক অবস্থান বহাল রাখা সঙ্গত নয়।
হোয়াইট হাউসের মন্তব্যে বলা হয়, প্রেসিডেন্সিয়াল ঘোষণার মাধ্যমে রাশিয়ার সুবিধাগত অবস্থান একবার প্রত্যাহার হলে সেক্ষেত্রে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের আমদানিকৃত জিএসপিভুক্ত পণ্যের অবস্থান স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং প্রচলিত হারে এসব পণ্যের শুল্ক দিতে হবে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ০৮ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
আমেরিকার জিএসপি সুবিধা থেকে বাদ পড়তে পারে রাশিয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়াকে জিএসপি সুবিধা থেকে বাদ দিতে তার পরিকল্পনার কথা গতকাল কংগ্রেসকে অবহিত করেছেন। হোয়াইট হাউজ সূত্রে এ কথা জানা যায়।