খুলে দেওয়া হয়েছে পাকিস্তান-আফগানের সীমান্তের ফ্রেন্ডশিপ গেইট। বৃহস্পতিবার ‘ফ্রেন্ডশিপ গেইট’ খুলে দেওয়ার সময় দু,দেশের নাগরিকরাই হাত তালি দিয়ে উচ্ছাস প্রকাশ করেন।দু’সপ্তাহ বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে আবারও চলাচল শুরু করেছে পাক-আফগানের নাগরিকরা।
এর আগে পাক-আফগান নিরাপত্তা বাহিনীর মধ্যে পাঁচ দিনের পতাকা বৈঠক শেষে বুধবার আফগান সরকারের পক্ষ থেকে ১৮ আগস্টের ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়। আফগান প্রতিনিধি দলের প্রধান কর্নেল মুহাম্মদ কেঙ্গিস বলেন, ‘১৮ আগস্টের ঘটনা দুঃখজনক। আমরা এর নিন্দা জানাই। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবো আমরা।’ এরপর পাকিস্তান সরকারের প্রতিনিধিরা বৃহস্পতিবার ফ্রেন্ডশিপ গেইট খুলে দেয়ার কথা জানান। আগামীতে এমন ঘটনা যেন না ঘটে এবিষয়েও কড়াকড়ি আলোচনা করে দু’দেশের প্রতিনিধিরা।
এদিকে ১৮ আগস্ট শুক্রবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চমন সীমান্তে ‘ফ্রেন্ডশিপ গেইট’ নামের সীমান্ত ক্রসিংয়ে হামলা চালিয়ে পাকিস্তানি পতাকা পুড়িয়ে দেয় আফগানিস্তানের একদল বিক্ষোভকারী। এ ঘটনার পর পাকিস্তান অনির্দিষ্টকালের জন্য ফ্রেন্ডশিপ গেইট বন্ধ করে দেয় এবং আফগানিস্তানকে ক্ষমা চাইতে বলে।
জেড





