মিশরের মুসলিম ব্রাদার হুডের প্রধান মুহাম্মদ বাদাইসহ মোট ৩৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। শনিবার এই রায় দেওয়া হয়।

এছাড়া আরো ১০ জনের  মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। খবর, বিবিসি'র।


গত বছরের জুলাই মাসে সহিংসতা উসকে দেওয়া এবং রাজধানী কায়রোর কাছে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় তাদের অভিযুক্ত করা হয়েছে। মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুডের নেতা মুহাম্মদ মুরসিকে সেনাবাহিনী অন্যায়ভাবে উৎখাত করলে সারা দেশে বিক্ষোভ শুরু হয়।

গত কয়েক মাসে দুইটি পৃথক মামলায় মোহাম্মদ বাদাই'কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে উৎখাতের পর মুসলিম ব্রাদারহুড এবং অন্যান্য বিরোধীদলগুলোর উপর দনম নিপীড়ন চালায় মিশরের কর্তৃপক্ষ।

ঢাকা, ০৫ জুলাই(টাইমনিউজবিডি.কম)// টিআই