ভেনিজুয়েলায় একটি পুলিশ স্টেশনে দাঙ্গায় ও অগ্নিকাণ্ডে অন্তত ৬৮ জন বন্দি নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দু্ই পুলিশ অফিসার।

তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্দিদের মধ্যে দাঙ্গা সামাল দিতে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ করে ফলে এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে হাজতে।

পুলিশ স্টেশনে আগুন লাগার পরপরই কয়েদীদের স্বজনরা সেখানে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা হাজতখানা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। ওইসময় বিক্ষুব্ধদের সরিয়ে দিতে পুলিশ তাতেও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

উনা ভেনটানা লা লিবারটিড এর প্রধান কার্লোস নিয়েটো বলেন, কয়েক ডজন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। বেসরকারিভাবে জানা গেছে, সেখানে অন্তত ৬০-৭৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে সরকারিভাবে বলা হচ্ছে, অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র ৫ জনের প্রাণহানি ঘটেছে।