বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে প্রায় ১ কোটি ৯১ লাখ ৬০ হাজার ১৮০ জন।
করোনাভাইরাসের পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে আজ (০৬ সেপ্টেম্বর) রোববার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ৭০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭০ লাখ ১৬ হাজার ৮৩৩ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৭১৯ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে প্রায় ১ কোটি ৯১ লাখ ৬০ হাজার ১৮০ জন সুস্থ হয়ে উঠেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৭ লাখ ৭ হাজার জন, ব্রাজিলে ৩২ লাখ ৯৬ হাজার ৭০২, ভারতে ৩১ লাখ ৭৭ হাজার ৬৭৩, রাশিয়ায় ৮ লাখ ৩৮ হাজার ১২৬, দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ৬১ হাজার ২০৪, পেরুতে ৫ লাখ ৬ হাজার ৪২২, কলোম্বিয়ায় ৫ লাখ ৭ হাজার ৭৭০, মেক্সিকোতে ৪ লাখ ৩৮ হাজার ৭৫৪, চিলিতে ৩ লাখ ৯২ হাজার ৯৬৭, ইরানে ৩ লাখ ৩২ হাজার ১৩১, সৌদি আরবে ২ লাখ ৯৫ হাজার ৮৪২, পাকিস্তানে ২ লাখ ৮২ হাজার ৫৫৩, তুরস্কে ২ লাখ ৫০ হাজার ৯২, জার্মানিতে ২ লাখ ২৬ হাজার ২০৮।
বাংলাদেশে ২ লাখ ১৭ হাজার ৮৫২, ইতালিতে ২ লাখ ৯ হাজার ৬১০, স্পেনে ১ লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে ১ লাখ ১৬ হাজার ৭৮০, কানাডায় ১ লাখ ১৬ হাজার ১৩৬, ফ্রান্সে ৮৭ হাজার ৪৪৭ জন, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩০২ জন এবং ওমানে ৮১ হাজার ৮২৮ সুস্থ হয়ে উঠেছে।
এছাড়া কুয়েতে ৭৯ হাজার ৯০৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৩ হাজার ৬৫২, সিঙ্গাপুরে ৫৬ হাজার ২৬৭, সুইজারল্যান্ডে ৩৭ হাজার ১০০, দক্ষিণ কোরিয়ায় ১৬ হাজার ১৪৬, অস্ট্রেলিয়ায় ২২ হাজার ৩৩০ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১১৩ জন সুস্থ হয়ে উঠেছে।
এমবি





