রোববার বিশেষ অভিযানে সৌদিতে জঙ্গি সন্দেহে ৪৬ জনকে আটক করেছে পুলিশ। সর্বশেষ পবিত্র নগরী মদিনাতে একটি আত্মঘাতী বোমা হামলার দায়ে অভিযুক্ত জঙ্গি গোষ্ঠির সদস্য সন্দেহে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৩২ জন সৌদি নাগরিক এবং বাকী ১৪ জন বিভিন্ন দেশের যাদের মধ্যে পাকিস্তান, ইয়েমেন,আফগানিস্তান, মিশর, জর্দান ও সুদানের নাগরিক আছে বলে জানান সৌদি আরবের অভ্যন্তরীণ মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল তুর্কি। সন্দেভাজনদের জেদ্দার হারাসাত ও নাসিম এলাকা থেকে গ্রেফতার করা হয়।

২০১৬ সালের ৪ এপ্রিল জেদ্দায় মদিনা নগরীতে দুইটি জায়গায় জঙ্গি হামলার পেছনে আটককৃতরা জড়িত বলে আরব নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়। হামলা দুটি জেদ্দায় অবস্থিত প্রফেট মসজিদের বাহিরে পুলিশ স্টেশন ও ড. সুলাইমান হসপিটায়ে পার্কিংয়ে চালানো হয়। পুলিশ স্টেশন হামলায় প্রায় ৪ জন পুলিশ নিহত এবং আহত হয় আরও ৫ জন। আর হাসপাতালের বাহিরে ঘটনায় হামলাকারী নিজেই নিহত হয়।
জেড