ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে শুক্রবার স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৩২ কিলোমিটার উত্তর-পশ্চিমের বড়মোল্লা জেলার পলান-পাঠান গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ভারতীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, আজ সকালে জেলার পলান-পাঠান গ্রামে বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে।
ওই এলাকায় স্বাধীনতাকামীদের উপস্থিতির ব্যাপারে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালাতে গেলে এ বন্দুকযুদ্ধ হয়।
স্থানীয় গ্রামবাসীরা জানান, তারা গুলির শব্দ শুনেছেন এবং ওই এলাকায় পুলিশ ও সেনা দলের উপস্থিতি দেখেছেন। সূত্র: সিনহুয়ার।
এসএম





