ক্রমান্বয়ে দিশেহারা আই এস জঙ্গিরা। পালানোর চেষ্টায় তারা এখন লিপ্ত। সম্প্রতি আইএস জঙ্গিদের স্ত্রীরা শহর ছেড়ে চলে যেতে পারবে, এই রকম একটা ঘোষণার পর আইএস পুরুষ জঙ্গিরা মেয়েদের পোশাক পরে পালানোর চেষ্টা করছে।

মসুলের কাছে কুর্দি সেনার হাতে মহিলার বেশে ধরা পড়েছেন এমনই দুই জঙ্গি। ইরাকি সেনা ও যৌথবাহিনীর আক্রমণে ভয় পেয়ে এমন পদক্ষেপ নিচ্ছে জঙ্গিরা। মসুলে ইরাকি সেনা ও কুর্দি বাহিনীর যৌথ আক্রমণে ইতিমধ্যেই দিশেহারা তারা। মসুলকে আই এস মুক্ত করতে উঠে পড়ে লেগেছে আমেরিকা-‌রাশিয়া সহ পশ্চিমী দেশগুলো।

যার জন্য চলছে অবিরাম লড়াই। আকাশপথে চলছে বোমা বর্ষণ। তেলের ট্যাঙ্কারে আগুন ধরিয়েও রেহাই নেই। ড্রোনের মাধ্যমে জঙ্গি ঘাঁটিগুলো খুঁজে ধ্বংস করছে যৌথবাহিনী। এদিকে, মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল গ্যারি ভোলেস্কি জানান,‘‌বৃহস্পতিবারের পর থেকে আই এস নেতারা মসুল ছেড়ে পালানোর চেষ্টা করছে।’‌

অন্যদিকে, অপর এক সেনা অফিসার বললেন,‘‌খুব তাড়াতাড়ি মসুলকে আই এস জঙ্গি মুক্ত করা যাবে না। একমাস সময় লাগবে।’‌‌

জেড