তুরস্ক-সিরিয়া সীমান্তে একটি গাড়ি বোমা হামলার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (০২ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
তুরস্কের প্রতিরক্ষমন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, গাড়ি বোমা হামলায় সিরিয়ার তেল আবিয়াদ শহরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।
তেল আবিয়াদ শহর আগে কুর্দিদের নিয়ন্ত্রণ থাকলেও সেখান থেকে তাদের হটিয়ে দিয়েছে তুরস্ক।





