আইআরজিসির জনসংযোগ দপ্তরের বরাতে জানা গেছে, ইরানের নির্ধারিত নিরাপদ নৌপথ ব্যবহার না করে অনুমোদনহীন একটি পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল ট্যাংকার দুটি। এ সময় সেগুলো মাইন বিস্ফোরণের কবলে পড়ে।
বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের পর দুই ট্যাংকারেই আগুন ছড়িয়ে পড়ে। ট্যাংকার দুটি মার্কিন এজেন্টদের নিয়ন্ত্রণাধীন ছিল বলেও দাবি করেছে আইআরজিসি।
এদিকে, এ ঘটনার আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বান্দার-ই কুহেস্তাক শহরে হামলা চালায় যুক্তরাষ্ট্র। স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান ও কয়েকটি আবাসিক এলাকায় চালানো ওই হামলায় এক শিশুসহ পাঁচজন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়।
এর প্রতিক্রিয়ায় পাঁচ দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান ‘প্রতিশোধমূলক’ হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
হরমুজ প্রণালিতে সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে অঞ্চলটির নৌ চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
এস