কোন ভাবেই হাত থেকে পতাকা নিচে ফেললে বা অবমাননা করলে ৬ মাসের জেল সহ প্রায় ২১০০০ টাকা জরিমানা দিতে হবে কোন শর্ত ছাড়া। খুব অবাক করা বিষয় হলেও এই রকমই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দুবাই সরকার।

দেশের পতাকার প্রতি মানুষের ভালবাসা ও সম্মান বাড়াতে এই উদ্দোগ নিয়েছে দুবাইয়ের সংস্কৃতি মন্ত্রনালয়। তাদের মতে," যদি কেউ জনসমক্ষে পতাকার কোন ক্ষতি করে বা এমন কিছু করে যাতে পতাকার অবমাননা হয় হোক সেটা যে কোন মানুষ অথবা যে কোন দেশের পতাকা তাহলে তাকে অবশ্যই সর্বনিম্ন ৬ মাসের জেল সহ ১০০০ দিরহাম বা বাংলাদেশি টাকায় প্রায় ২১০০০ টাকা জরিমানা দিতে হবে।

পতাকার প্রতি সম্মান দেশপ্রেমের অন্যতম প্রতিক বলে বিবেচনা করা হয়। আর সেই পতাকার প্রতি সম্মান থাকলে দেশ ও দেশের মানুষের প্রতি সম্মান দেখানো সম্ভব বলে বিশ্বাস তাদের।

জেড