বুধবার (২১ অক্টোবর) ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ন্যান্সি শহরের কাছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে একজন পাইলট ও একজন নেভিগেটর ছিলেন।
কর্তৃপক্ষ পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিখোঁজ নেভিগেটরকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।
দুর্ঘটনাস্থলের কাছাকাছি পঁ-আ-মুসোঁ শহরের মেয়র অঁরি লিমোয়েন জানান, সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। ড্রোনের সাহায্যে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
এস















