মালয়েশিয়ার নিখোঁজ বিমানের একটি ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। চীন তার স্যাটেলাইট থেকে দক্ষিণ চীন সাগরে ভাসমান অবস্থায় একটি বস্তুর ছবি ধারণ করেছে। এটিকে ওই নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ বলেই মনে করা হচ্ছে। খবর বিবিসির।
চীনের 'স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর সায়েন্স'-এর ওয়েবসাইটে ওই বস্তুটির তিনটি ছবি প্রকাশ করা হয়েছে। এটি সাগরে ভাসমান অবস্থায় রয়েছে বলে জানা গেছে। তবে, ভাসমান ওই বস্তুটি আসলেই হারিয়ে যাওয়া 'এমএইচ৩৭০' বিমানের কি না তা খতিয়ে দেখতে মালয়েশিয়া ও ভিয়েতনাম বিমান পাঠিয়েছে এলাকাটিতে।
চীনা ওয়েবসাইটটিতে বলা হয়েছে, এই ছবিটি নেয়া হয়েছে গত রোববার। কিন্তু ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে বুধবার।
উল্লেখ্য, মালয়েশিয়া থেকে বেইজিং উড়ে যাওয়ার পথে শুক্রবার গভীর রাতে ভিয়েতনাম উপকূলের কাছে দক্ষিণ চীন সাগরে হারিয়ে যায় মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি। বিমানটিতে ক্রুসহ যাত্রী ছিল ২৩৯ জন। এখনো পর্যন্ত বিমানটির কোন হদিস মেলেনি। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
খোঁজ মিলেছে বিমানের ধ্বংসাবশেষের!