ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারোনোত জানিয়েছে, মঙ্গলবার (২ মে) সকালে খাদের আদনানকে কারাকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কর্তৃপক্ষ তার মৃত্যুর সংবাদ প্রচার করে।

ফিলিস্তিনি বন্দীদের কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই আটক রাখাসহ নানা অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তিনি প্রায় তিন মাস ধরে অনশন করছিলেন।

অনশনরত এই বন্দীর মুক্তির জন্য বারবার আবেদন জানানো হলেও ইসরাইলি কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদ'র সদস্য ছিলেন পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা খাদের আদনান। এ কারণে এর আগেও অন্তত ১১ বার গ্রেফতার হন তিনি।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, এবারও বিনা অভিযোগে তাকে আটক করে দখলদার ইসরাইল। এর প্রতিবাদ জানিয়ে তিনি টানা ৮৭ দিন খাদ্য গ্রহণে বিরত ছিলেন।

খাদের আদনানের সংগঠন ইসলামি সংগঠনটি জানিয়েছে, আদনানের মৃত্যুর দায় পুরোপুরি ইসরাইলের।

সংগঠনটির মহাসচিব জিয়াদ আন নাখালা বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে জিহাদ অব্যাহত থাকবে। খাদের আদনানের মতো মানুষেরা আছে বলেই আজও ফিলিস্তিনিদের স্বপ্ন বেঁচে আছে।

এন