সরকারি অর্থ আত্মসাতের দায়ে মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই অপরাধের দায়ে তার দুই ছেলে আলা ও গামাল মোবারককে চার বছর করে দণ্ড দেওয়া হয়েছে। খবর বিবিসি'র। কারাদণ্ডের পাশাপাশি বাবা-পুত্র তিনজনকে তিন মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এ ছাড়া চুরি করা ১৭.৬ মিলিয়ন মার্কিন ডলার রাষ্ট্রকে ফেরত দিতে নির্দেশ দিয়েছে আদালত। [img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400739400.jpg[/img] ৮৬ বছর বয়সী মোবারকের বিরুদ্ধে আরো কয়েকটি অভিযোগের বিচার চলছে। এর মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ও ২০১১ সালে মোবারকবিরোধী আন্দোলনের সময় আন্দোলকারীদের হত্যা করার অভিযোগ। এর আগে আন্দোলকারীদের উপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলিকেও যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়। তবে, ২০১৩ সালের জানুয়ারিতে করা এক আপিলের প্রেক্ষিতে দণ্ডাদেশ পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় আদালত। সূত্র: বিবিসি [b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
মোবারকের তিন বছর, দু'পুত্রের চার বছর করে কারাদণ্ড
সরকারি অর্থ আত্মসাতের দায়ে মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই অপরাধের দায়ে তার দুই ছেলে আলা ও গামাল মোবারককে চার বছর করে দণ্ড দেওয়া হয়েছে। খবর বিবিসি'র।





