ইতালির ল্যাম্পিদুসা দ্বীপের কাছে অভিবাসী বোঝাই একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। গত শনিবার (২৩ নভেম্বর) বিকালে ভূমধ্যসাগরীয় ল্যাম্পিদুসা দ্বীপে ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়।
রবিবার কর্তৃপক্ষ জানায়, অভিবাসীসহ জাহাজডুবির ঘটনায় ১৪৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও ২০ জন নিখোঁজ রয়েছেন।
গার্ডিয়ান অনলাইন ও বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ১৩ জন নারী ও ৩ শিশু রয়েছে।
ইতালিয়ান কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও অব্যাহত আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে নৌযানের কর্মীরা ছাড়া মোট ১৬০ জন যাত্রী ছিলেন।
লেম্পিদুসা দ্বীপটি উত্তর আফ্রিকা উপকূলের কাছাকাছি অবস্থিত। ফলে আফ্রিকান অভিবাসীরা ইউরোপে পাড়ি জমানোর জন্য সর্বপ্রথম এই দ্বীপে এসে পাড়ি জমায়।
এএস





